গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৬০ জনকে আসামী করে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, গতকাল বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা কর্মীরা ঝটিকা মিছিল করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এর প্রতিবাদে বিএনপি ও যুবদলও দুই দফায় প্রতিবাদ মিছিল করেন। এ ঘটনায় বুধবার রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে একটি সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, মামলার আসামীদের গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে কাজ করছে।
আশিকুর রহমান/এসএমডব্লিউ
