বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে। কিন্তু বিদ্যুৎ প্লান্ট কীভাবে চলবে তার কোন পরিকল্পনা করেনি, তাহলে ভবিষ্যতে কীভাবে চলবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, অন্তবর্তীকালীন সরকারও বিদ্যুৎ নিয়ে একটা কাজও করেনি। যেটা দিয়ে গ্যাস তৈরি হয়, সেটার একটা মেশিন নষ্ট হয়েছিল, সেটাও মেরামত করেনি। যে কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে বিধায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হচ্ছে। একটি দেশ নতুন করে গড়তে, রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের একটু সময় দিতে হবে।
বিমার মন্ত্রী আরও বলেন, আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের সারের সমস্যা আছে। আমরা প্রত্যেকটা ইউনিয়নে সারের ব্যবস্থা করে দেবো। এ মাস থেকেই সারের ডিলার দেওয়া হবে। টিসিবির ডিলার দেওয়া হবে। যাতে করে আগের কোনো লোক, কোনো ফ্যাসিবাদরা আমাদের নিয়ে খেলা করতে না পারে।
জনসভায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা পরিষদের প্রশাসন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদাসহ অন্যরা।
বাঁধন হোসেন/এসএইচএ
