বিজ্ঞাপন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার এমপির শাশুড়ির মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনার এমপির শাশুড়ির মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর শাশুড়ি মোসা. শাহানাজ বেগমের (৬০) মৃত্যু হয়েছে। ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ তার শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ বলেন, গত কয়েক দিন আগে শাশুড়ি শাহানাজ বেগম জ্বরে আক্রান্ত হন। ওই সময় প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও তিনি আবারও একদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।  

মো. আব্দুল আলীম/এএমকে

বিজ্ঞাপন