বিজ্ঞাপন

মধ্যরাতে আগুনে কালিয়াকৈরে দুই গোডাউন ও বসতবাড়ি পুড়ে ছাই

মধ্যরাতে আগুনে কালিয়াকৈরে দুই গোডাউন ও বসতবাড়ি পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যরাতে আগুন লেগে দুইটি ভাঙারি গোডাউন ও একটি বসতবাড়ির ৫টি কক্ষ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী। 

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে একটি ভাঙারির গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ধীরে ধীরে আগুন আরও একটি গোডাউন ও পাশে থাকা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আরও জানান, আগুনে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

আশিকুর রহমান/এসএইচএ