বিজ্ঞাপন

সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক

সান্তাহারে ট্রেন চলাচল স্বাভাবিক

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সান্তাহার স্টেশনে দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে রেললাইন সচল করা হয়েছে। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রাত ১১টা ৩০ মিনিটে সান্তাহার থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এমএইচএন/এএমকে