বিজ্ঞাপন

গাজীপুরে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

গাজীপুরে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

গাজীপুরে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ (৯) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ও জুনাইদ (৯) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে। ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবার শ্রীপুরের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করেন।

প্রতিবেশীরা জানান, ইউসুফ ও জুনাইদকে তাদের বাবা-মা স্কুলে পাঠিয়ে দিয়ে কারখানায় কাজে যান। তারা দুজন স্কুল থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ইউসুফের জুতা দেখতে পায় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও জুনাইদের মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, দুই শিশু নিখোঁজের খবরে স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা স্থানীয়দের দেওয়া তথ্যে পুকুরে তল্লাশি চালায়। কিছু সময় পর দুই শিশুর মরদেহ পানি থেকে তুলে এনে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে। 

আশিকুর রহমান/এসএইচএ