বিজ্ঞাপন

মেঘনার তীরে ভেসে এলো অজ্ঞাত কিশোরীর মরদেহ

মেঘনার তীরে ভেসে এলো অজ্ঞাত কিশোরীর মরদেহ

ভোলার বোরহানউদ্দিন উপজেলা-সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মামুনের মাছঘাট-সংলগ্ন নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহটি জোয়ারের পানির সঙ্গে ভেসে এসে মামুনের মাছঘাট এলাকায় আটকে ছিল। ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে বোরহানউদ্দিন থানা পুলিশকে জানালে থানা পুলিশ এবং নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা মেয়েটির বয়স আনুমানিক ১০-১২ বছর হবে। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তার পরিবারকে খুঁজছি।

মো. খাইরুল ইসলাম/এএমকে

বিজ্ঞাপন