বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার লোকজনদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলছে। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। এ সময় স্বল্পনোয়াগাঁও গ্রামের আরেক কিশোর শুভর সাথে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। 

এক পর্যায়ে লামিনকে মারধর করে শুভ। এ ঘটনায় রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষ টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। 

মো. জুয়েল রহমান/এসএইচএ 

বিজ্ঞাপন