বিজ্ঞাপন

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯, নতুন জিপিএ-৫ পেয়েছে ১১২

বরিশাল বোর্ডে ফেল থেকে পাস ৭৯, নতুন জিপিএ-৫ পেয়েছে ১১২

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। এ ছাড়া ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

তিনি জানান, ১৭ হাজার ২৮৩ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। ফলাফলে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ১১২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট ও ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬০.৩৫ শতাংশ। এবার বোর্ডের ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৮২ হাজার ৯০১ জন। এর মধ্যে ৮০ হাজার ৪৫৮ জন ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪৮ হাজার ৫৫৫ জন। পরীক্ষায় বহিষ্কার হয়েছিল ২৪ জন।

আরিফ হোসেন/এএমকে

বিজ্ঞাপন