বিজ্ঞাপন

মেরিন ড্রাইভে দুই পর্যটকবাহী গাড়ির সংঘর্ষ, নিহত ১

মেরিন ড্রাইভে দুই পর্যটকবাহী গাড়ির সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুই পর্যটকবাহী গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের পুরানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে মেরিন ড্রাইভ সড়কের পুরানপাড়া এলাকায় পর্যটকবাহী দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির বেশ কয়েকজন যাত্রী আহত হন। সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যানচলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়।

তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইফতিয়াজ নুর নিশান/এএমকে