বিজ্ঞাপন

ময়মনসিংহে বৈঠককালে ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহে বৈঠককালে ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বৈঠক করার সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার খারুয়ালী এলাকার এস.বি.এফ ইটভাটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের সেলিম মিয়ার ছেলে সাব্বির (২৬), তাইজুল ইসলামের ছেলে তামিম (১৯), সেলিমের ছেলে সিয়াম (১৯), মো. জামাল শেখের ছেলে মো. শাহাদৎ শেখ (২০), মোফাজ্জল ইসলামের ছেলে মো. ফাহিম শেখ (১৯), রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের নাজিম ফকিরের ছেলে ইকবাল মিয়া (২০), একই গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার শামীমের ছেলে রনি (২০)।

পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা খারুয়ালী এলাকায় বৈঠক করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত সুমন/এনটি

বিজ্ঞাপন