বিজ্ঞাপন

জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

জামালপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির দায়ে মনতাজুর আলী নামে এক বিএডিসি ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ অভিযান পরিচালনা করে।  

অভিযান সূত্রে জানা গেছে, বিএডিসির ডিলার এস এন ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ডিলার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি মনতাজুর আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাৎক্ষণিকভাবে ডিলার জরিমানার অর্থ প্রদান করে। 

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের ভোগান্তি নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাঁধন হোসেন/এমএমবি