প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং দরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সদর উপজেলার বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সরকারের এ উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাব্যয় কমার পাশাপাশি ঝরে পড়া রোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থীর জন্য এসব শিক্ষা উপকরণ কেনাও বাড়তি ব্যয়ের কারণ। তাই বিনামূল্যে এসব উপকরণ দেওয়ার মাধ্যমে পরিবারের ওপর শিক্ষাব্যয়ের চাপ কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম/এসএইচএ
