বিজ্ঞাপন

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণ, ফার্মেসিকে জরিমানা

ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণ, ফার্মেসিকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙেদহ এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় একটি ফার্মেসির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় তাকে সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়,  হিজলগাড়ি এলাকার মো. আশরাফুল আলমের মেসার্স সুমি ফার্মেসিতে থাকা ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন সংরক্ষণের দায়ে সুমি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আফজালুল হক/এসএইচএ