দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় ২ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬ জনে। এ সময় নতুন করে ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ০৩ শতাংশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৯৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদর উপজেলায় ৫০ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া বিরলে ১৫ জন, বীরগঞ্জে ২২, চিরিরবন্দর ৬, বোচাগঞ্জে ৩১, হাকিমপুরে ১, ফুলবাড়িতে ১৪, খানসামায় ১৩, পার্বতীপুরে ২২, কাহারোলে ১ এবং ঘোড়াঘাটে ১ ও নবাবগঞ্জে ৪ জন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৬৬ জন। জেলায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ২১০ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৩১ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার। এ সময় জেলার সদর উপজেলায় একজন খানসামা ও পার্বতীপুর উপজেলায় করোনায় একজন করে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন।
সিভিল সার্জন সূত্রে জানা গেছে, করোনা নিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮৭ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ২০ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৮ জন।
জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১৭ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন।
এনএ
