বিজ্ঞাপন

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, মোহনগঞ্জ ও চট্টগ্রাম রুটে চলাচল বন্ধ

অ+
অ-
ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, মোহনগঞ্জ ও চট্টগ্রাম রুটে চলাচল বন্ধ

ময়মনসিংহে হাওড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ, ভৈরব ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক সুরঞ্জন তালুকদার।

Dhaka Post

তিনি বলেন, মোহনগঞ্জ থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ঢাকার উদ্দেশে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। পরে নগরীর বলাশপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির ‘ঝ’ কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যেই বগিটি উদ্ধার করে চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উবায়দুল হক/এনএ