বিজ্ঞাপন

বন্ধ স্কুল মাঠে সবজি চাষ

অ+
অ-
বন্ধ স্কুল মাঠে সবজি চাষ

বিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে দুই-চার কদম গেলেই শিক্ষার্থীদের খেলার মাঠ। মাঠের চারপাশে শোভা পাচ্ছে নানা জাতের শাক-সবজি। লাল শাক, পাট শাক, মুলা শাক, ধনিয়া পাতা, করল্লা, শিম প্রভৃতি। লকলকিয়ে বেড়ে উঠছে পুঁই আর ডাটাশাক। এমন দৃশ্যের দেখা মিলবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার থানা রোড় সংলগ্ন বাংলাহিলি ড্রীমল্যান্ড প্রি-ক্যাডেট স্কুল মাঠে। 

বিজ্ঞাপন

Dhaka Post

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানটি। এরপর থেকে স্তব্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ। এবার সেই স্কুল মাঠে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় মাঠে শুরু করেছেন নানা জাতের সবজি চাষ। ইতোমধ্যে সবজি তোলা শুরু করেছেন তারা।

Dhaka Post

বাংলাহিলি ড্রীমল্যান্ড স্কুলের পরিচালক ওবায়দুর ইসলাম জানান, করোনার কারণে মার্চ মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অলস সময় পার করার জন্য আমি শখের বসে বিদ্যালয়ের আঙিনায় একটা-দুটা করে সবজি চাষ শুরু করি। কিন্তু এটা যে এত ব্যাপকতা লাভ করবে আমি তা আগে ভাবিনি। তবে এখন মনে হচ্ছে বিদ্যালয় খোলার পর সবজির মাঠ দেখে শিক্ষার্থীরাও সবজি চাষে উৎসাহিত হবে। 

Dhaka Post

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ বেগম বলেন, এটা খুবই চমৎকার উদ্যোগ। স্কুল খোলার পর শিক্ষার্থীরা ক্লাস শেষে প্র্যাকটিক্যালি সবজি চাষ শিখতে পারবে। তিনি যদি আমাদের থেকে সহযোগিতা চান তাহলে সবধরনের সহযোগিতা করব আমরা।

বিজ্ঞাপন

এসপি