বিজ্ঞাপন

সিলেটে হাসপাতালে রোগীর মৃত্যু, সংঘর্ষে আহত ১০

সিলেটে হাসপাতালে রোগীর মৃত্যু, সংঘর্ষে আহত ১০

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মৃত নারীর নাম ফুলজান বিবি (৭৩)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন এবং মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে দেন মেডিকেল কর্তৃপক্ষ। পরে লাশ আটকে রেখে আইসিইউ বিল দাবি করা হয়।

Dhaka Post

পুলিশ জানায়, রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং কিছু ভাঙচুর হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। আর হাসপাতালে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারী এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনার খবর আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তুহিন আহমদ/এমএসআর