• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাঙামাটি

রাঙামাটিতে সাংবাদিকসহ ৪ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জেলা প্রতিনিধি, রাঙামাটি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৭
অ+
অ-
রাঙামাটিতে সাংবাদিকসহ ৪ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
(বাঁ থেকে) জাহেদা বেগম, আলমগীর মানিক, মাসুদ পারভেজ ও শহিদুল ইসলাম

অপহরণ, ধর্ষণ ও হত্যার হুমকিসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ এনে রাঙামাটিতে ২ সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এক নারী মামলা করেছেন। বাদী আর্জিয়া আলম (আখি) রাঙামাটি জেলা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী শেখ ইমতিয়াজ কামাল দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি।

বিজ্ঞাপন

৪ আসামির মধ্যে জাহেদা বেগম (৪০) বাংলাদেশ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও আলমগীর মানিক (৩৮) এশিয়ান টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি। অন্য দুই আসামি মাসুদ পারভেজ নির্জন (২৪) ও শহিদুল ইসলাম হৃদয় (২৫) আলমগীর মানিকের সহযোগী।

এজাহারে বাদী বলেন, ‘ডিজিটাল মাধ্যমে আমি ও আমার স্বামীর আইডিতে ছদ্মবেশ ধারণ করে আপত্তিকর কমেন্ট ও ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করে আসামিরা। পরে আইডি হ্যাক করে আমার ক্ষতির উদ্দেশে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে নেয়।’

‘এছাড়া বিভিন্ন ভুয়া ফেসবুক আইডিতে আমার ছবি প্রকাশ করে আমাকে অতিষ্ঠ করে তোলে। এরপরেও আমাকে এবং আমার স্বামীকে মেরে ফেলে লাশ গুম করে ফেলা, আমাকে সন্ত্রাসী দিয়ে অপহরণ করে ধর্ষণের হুমকি দেয় আসামিরা।’ এজাহারে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বাদী আরও বলেন, ‘সবকিছু উপেক্ষা করে আমি আদালত এবং থানার দারস্ত হয়ে ন্যায়বিচার প্রত্যাশা করছি। এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেন আমার মতো আর কোনো নিরীহ নারী ও পরিবারকে ভিকটিম হতে না হয়।’

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক বাদীর অভিযোগের ওপর ভিত্তি করে মামলা রুজু করা হয়েছে। আইসিটি অ্যাক্টের মামলা; তাই তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে মামলার অগ্রগতি সর্ম্পকে জানতে তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তীর মুঠোফোনে একাধিবার চেষ্টা করে বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।

বিজ্ঞাপন

মিশু মল্লিক/এমএসআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিজিটাল নিরাপত্তা আইনমামলাবাংলাদেশ জার্নাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল