• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নেত্রকোণা

ঘরের ভেতর স্ত্রীর রক্তাক্ত মরদেহ, আড়ার সঙ্গে ঝুলছিল স্বামী

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
১২ অক্টোবর ২০২১, ১১:০৩
অ+
অ-
ঘরের ভেতর স্ত্রীর রক্তাক্ত মরদেহ, আড়ার সঙ্গে ঝুলছিল স্বামী

নেত্রকোনায় বসতঘর থেকে স্ত্রী হিমা আক্তারের (৪৫) রক্তাক্ত মরদেহ এবং একই ঘরের আড়া থেকে স্বামী নান্দু মীরের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার আলমশ্রী গ্রামের মৃত শামছু মীরের ছেলে নান্দু মীর প্রায় ১০ বছর আগে একই উপজেলার বালালী গ্রামের আব্দুল মন্নাফের মেয়ে হিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে নান্দু মীর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির পাশে বাড়ি করে বসবাস করে আসছিলেন। তাদের অপূর্ব (৮) এবং বাবনী আক্তার (৫) নামে দুটি সন্তান রয়েছে। 

অন্য দিনের মতো সোমবার রাতে খাওয়া শেষে সন্তানদের নিয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন তারা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি নান্দু মীরকে ডাকেন। ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান।  

বিজ্ঞাপন

এ সময় প্রতিবেশীদের ডাকাডাকিতে তাদের সন্তানরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেন। এ সময় দুজনের মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, সোমবার রাত ১০টার পর থেকে মঙ্গলবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে স্ত্রী হিমার রক্তাক্ত লাশ পড়েছিল এবং একই ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী নান্দু মীরের লাশও। দাম্পত্য কলহের জের ধরে নান্দু মীর তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জিয়াউর রহমান/এসপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষের পর যুবদলকর্মীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্ত্রীর মরদেহ, স্বামী আটক

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মগবাজারে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার