বিজ্ঞাপন

বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে ছিল : সেনাপ্রধান

বিভিন্ন দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে ছিল : সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, করোনাকালীনসহ বিভিন্ন দুর্যোগে প্রধানমনন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। এ জন্য সেনাবাহিনী গর্ববোধ করে। বাংলাদেশ সেনবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াবে।

সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনার জাহানাবাদ সেনানিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এর আগে তিনি খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Dhaka Post

সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশে তার দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন।

তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তাচেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান।

সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক অফিসাররা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মিলন/এনএ