• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, নাটোর
৩ নভেম্বর ২০২১, ১৬:১৮
অ+
অ-
নাটোরে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে কাশেম আলী (৪২) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে কেনাল নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর ডিগ্রি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত কাশেম আলী নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সাইদ আলীর ছেলে। অভিযুক্ত কেনাল পার্শ্ববর্তী এলাকা গুপিনাথপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশ যাওয়ার জন্য কাশেম আলীর কাছে টাকা দিয়েছিলেন কেনাল। করোনার সময় বিদেশ না যেতে পেরে কাশেমের কাছ থেকে কিছু টাকা ফেরত নেন তিনি। বাকি ৮০ হাজার টাকা বকেয়া ছিল। সেই টাকার মধ্যে ৫০ হাজার টাকা কাশেম তাকে দিতে চেয়েছিলেন। কিন্তু কেনালের কাছে কাশেমের চেক রাখা ছিল। টাকা দেওয়ার সময় কেনালের কাছে চেক ফেরত চান কাশেম। চেক হারিয়ে গেছে বলে দাবি করেন কেনাল। এ কারণে টাকা দেননি কাশেম। সেই টাকার জেরে তাকে হত্যা করা হয়েছে। 

বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নাজিরপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাশেম। নাজিরপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে তাকে কেনাল প্রথমে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। কাশেম রাস্তায় পরে গেলে তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন কেনাল। পরে কাশেমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত কাশেমের বড় ভাই হাসেম আলী বলেন, কাশেম দীর্ঘ সাত বছর ইরাকে ছিল। সেখান থেকে বাড়িতে ফিরে কৃষি কাজ করে সংসার চালায় সে। কাশেমের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। কেনাল যে টাকা পাওনা ছিল কাশেম তা দিতে চেয়েছে। তারপরও কেনাল কাশেমকে নির্মমভাবে হত্যা করল। তিনি কেনালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, ঘটনার পরপরই সেখানে গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালোনো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হবে। 

তাপস কুমার/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

তারাবির নামাজে ছিল স্বজনরা, ফাঁকা ঘরে বৃদ্ধাকে হত্যা করে লুটপাট

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ভাতিজাকে থাপ্পড়ের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন