বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতীয় সাইকেল শোভাযাত্রা এখন মেহেরপুরে

বাংলাদেশ ও ভারতীয় সাইকেল শোভাযাত্রা এখন মেহেরপুরে

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যৌথ সাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গত সোমবার (১৫ নভেম্বর) যশোর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১৯ নভেম্বর।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকস দল বাইসাইকেল শোভাযাত্রাসহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায়। সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এ শোভাযাত্রায় যোগ দেয়। দুদেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন।

Dhaka Post

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া থেকে মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়। সাইকেল ভ্রমণের নেতৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্নেল মুহিত সিং।

শোভাযাত্রাটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউস ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ শোভাযাত্রা আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে। গেদে স্থলবন্দরে ভারতীয় সেনাবাহিনী এ শোভাযাত্রা গ্রহণ করবে।

বাংলাদেশের শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

এনএ