বিজ্ঞাপন

নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

অ+
অ-
নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব। 

বিজ্ঞাপন

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

খোঁজ নিয়ে জানা গেছে, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন।

র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর জানিয়েছে, রংপুর থেকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে।

বিজ্ঞাপন

শরিফুল ইসলাম/আরআই

বিজ্ঞাপন