• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

আনারস নিয়ে লড়ছেন সাংবাদিক আইয়ুব

জেলা প্রতিনিধি, মাগুরা
১৩ ডিসেম্বর ২০২১, ১১:০৩
অ+
অ-
আনারস নিয়ে লড়ছেন সাংবাদিক আইয়ুব

পেশা সাংবাদিকতা। কিন্তু শখ হয়েছে চেয়ারম্যান হয়ে জনসেবা করার। তাইতো তিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হলেন মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন খানের ছেলে সাংবাদিক আইয়ুব হোসেন। তিনি প্রতিদিনের সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আমার দেশ ও মাইটিভির মাগুরা জেলা প্রতিনিধি ছিলেন।

বিজ্ঞাপন

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন সাংবাদিক আইয়ুব হোসেন খান। এখানে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস।

জানতে চাইলে সাংবাদিক আইয়ুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘ দিন ধরে ক্ষুদ্র সাধ্যের মধ্যে আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছি। এসব কাজের জন্য অনেক মানুষ আমাকে খুব ভালোবাসেন। এক সময় মনে হলো চেয়ারম্যান হতে পারলে মানুষের জন্য আরও অনেক কিছু করা সম্ভব হবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আশা করি আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর কল্যাণের জন্য কাজ করতে পারব।

কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মনোয়ার হোসেন বলেন, আমাদের এলাকার অনেক মানুষ আইয়ুব ভাইকে ভালোবাসেন। আশা করি তিনি নির্বাচিত হবেন। 

বিজ্ঞাপন

রাধানগর গ্রামের সালেহা বেগম নামে এক নারী বলেন, চেয়ারম্যান না হয়েও আইয়ুব সাহেব আমাদের জন্য অনেক কিছুই করেছেন। তাই আমরা এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

একেএম/এসপি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আরডিজেএডি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরডিজেএডি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত