• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে আগুন : হতাহতের কোনো খবর নেই

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৯:২৫
অ+
অ-
নারায়ণগঞ্জে আগুন : হতাহতের কোনো খবর নেই

নারায়ণগঞ্জের মদনপুরে পোশাক তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আগুন লাগে। তিন ঘণ্টা পেরোলেও আগুনে হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। ফায়ার সার্ভিস সদরদফতর জানিয়েছে, সাড়ে চারটার দিকে জাহিন গার্মেন্টস নামে ওই কারখানায় আগুন লাগার খবর আসে। একে একে ঘটনাস্থলে যায় ১৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, তিনটি দোতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। আমাদের ফায়ার ফাইটাররা কাজ করছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নেভানো শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। আপাতত হতাহতের খবর নেই। 

নারায়ণগঞ্জের সোনারগাঁও ফায়ার স্টেশনের ডিউটিম্যান মো. আকরাম হোসেন ঢাকা পোস্টকে বলেন, সর্বশেষ ১৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। শুক্রবার হওয়ায় কারখানায় ছুটি ছিল। ভেতরে কেউ আছে কি না, আমরা এখনও নিশ্চিত নই। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে না এলে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেসের দায়িত্বে থাকা কনস্টেবল মো. নাদির ঢাকা পোস্টকে বলেন, ৪টা ৫০ এর দিকে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।

আরএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে এসি মেরামতের সময় হোটেলে আগুন, দগ্ধ ৪

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট