বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- উপজেলার পূর্বপাড়া গ্রামের ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (১৯)। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধানখেতে নিজেদের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে গেলে মেরামত করতে যান ফিরোজ মিয়া ও তার বাবা। হঠাৎ তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান ফিরোজ। বাবা ইনতাজ আলী ঘটনা বুঝে ওঠার আগেই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

আরএআর