• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

১৫ ব্রোকার হাউজকে শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২২, ১৯:২৫
অ+
অ-
১৫ ব্রোকার হাউজকে শোকজ

অনৈতিকভাবে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায় শেয়ার বিক্রির আদেশ দেওয়ায় ১৫টি ব্রোকারেজ হাউজকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) কমিশনের সহকারী পরিচালক মো. কামাল হোসাইন স্বাক্ষরিত চিঠি ব্রোকারেজ হাউজগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আজ লেনদেন শুরুর আগে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টার মধ্যে আগের দিনের ক্লোজিং দরের থেকে ২ শতাংশ নিচে শেয়ারের বিক্রয়াদেশ দেওয়া হয়েছে। যা বেআইনি ও অসৎ উদ্দেশ্যে করা হতে পারে। এই পরিস্থিতিতে তাদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে কমিশন। 

ব্রোকারেজ হাউজগুলো হলো- শাহেদ সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া, শেলটেক ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, এস অ্যান্ড এইচ ইকুইটি, লঙ্কাবাংলা, বিডি ফাইন্যান্স, এমটিবি সিকিউরিটিজ, মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবি স্টক ব্রোকার হাউজ, গ্লোব সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসল্যান্ড সিকিউরিটিজ, কাইয়ুম এবং মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, লেনদেন শুরুর হওয়ার আগেই ১৫ ব্রোকারেজ হাউজ থেকে কিছু কোম্পানির শেয়ার ২ শতাংশ কমে বা সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায় বিক্রয়াদেশ দেওয়া হয়। যা সন্দেহজনক। এ বিষয়ে ব্রোকারেজ হাউজগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী করণীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা