• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বিকল্পধারার মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে ঋণ আত্মসাতের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮
অ+
অ-
বিকল্পধারার মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে ঋণ আত্মসাতের মামলা

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে পৌনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

এবারের মামলায় মান্নানসহ বিআইএফসির ১২ কর্মকর্তা ও মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিককে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর)  দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার আসামিরা হলেন -বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল কোম্পানি লি. (বিআইএফসি) মেজর (অব.) এম এ মান্নান, পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এন এম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, এ কে এম মহিউদ্দিন আহমেদ, রোকেয়া ফেরদৌস (স্বতন্ত্র পরিচালক), সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এডিপি অ্যান্ড ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন ও মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানা।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণামূলকভাবে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে বাংলাদশে ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের তিন ঋণ চুক্তির মাধ্যমে ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা আত্মসাৎ করেছেন।

এজাহার সূত্রে আরও জানা যায়, মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক সত্ত্বাধিকারী মিস রিজিয়া সুলতানা বিআইএফসির স্বতন্ত্র পরিচালক রোকেয়া ফেরদৌসের বোন। তিনি ২০১০ সালের ১২ অক্টোবর বিআইএফসির এমডি বরারব একটি আবেদন করে ৬০ মাস মেয়াদে ঋণের আবেদন করেন। কোনো রকম মর্টগেজ ছাড়াই সিকিউরিটি হিসেবে ঋণ গ্রহীতার কাছ থেকে ৬০টি পোস্ট-ডেটেড চেক এবং ১টি তারিখ-বিহীন চেক নেওয়ার কথা বলা হয়। এ ছাড়া আর কোনো সম্পত্তি বন্ধক রাখার কথা বলা হয়নি। 

নিরাপত্তা জামানত হিসেবে পোস্ট-ডেটেড ও আন-ডেটেড চেক জমা রাখার শর্তে বাৎসরিক শতকরা ১৫ শতাংশ হারে ঋণে অনুমোদন দেওয়া হয়। কোনো রকম নিরাপত্তা জামানত ও ক্লায়েন্টের ব্যবসায়িক সুনাম যাচাই ছাড়াই মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক বরাবর চেক ইস্যু করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে নভেম্বরের মাঝামাঝিতে বিআইএফসি থেকে প্রায় ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এছাড়া আগেও মেজর (অব.) আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকের দায়ের হওয়া দুই মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। মামলাগুলোতে ১৪ কোটি ৩০ লাখ ৬৭ হাজার টাকা ও ২৮ কোটি  ৮৪ লাখ ৩৫ হাজার ২৯৪ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

আরএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকদুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি