• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ-আমানতের সুদহার নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ জুন ২০২৩, ২০:৩৯
অ+
অ-
আর্থিক প্রতিষ্ঠানের ঋণ-আমানতের সুদহার নির্ধারণ

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) আমানতের বিপরীতে কত টাকা সুদ দিতে পারবে ও ঋণের কত টাকা সুদ আদায় করবে তা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় ঋণ ও আমানত দুটিরই সুদহার বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

এখন আর্থিক প্রতিষ্ঠানে কেউ আমানত রাখলে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ পাবেন। আর ঋণের বিপরীতে আর্থিক প্রতিষ্ঠান আদায় করবে সর্বোচ্চ ১২ শতাংশের মতো সুদ। তবে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ঋণে ১২ শতাংশ সুদহারের সঙ্গে অতিরিক্ত এক শতাংশ দিতে হবে সুপারভিশন চার্জ।
 
মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এর আগে রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের ১ম ষান্মাসিকের জন্য (জুলাই-ডিসেম্বর-২০২৩) নতুন মুদ্রানীতিতে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের বাজার সুদকে ভিত্তি ধরে ‘রেফারেন্স রেট’ অর্থাৎ সুদ গণনা হবে। যার নাম দেওয়া হয়েছে ‌‘এসএমএআরটি’ (স্মার্ট-সিক্স মান্থ মুভিং এভারেজ)। এ পদ্ধতিতে ছয় মাসের ট্রেজারি বিলের গড় হার ধরে ঠিক হবে ‘রেফারেন্স রেট’। কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রতি মাসের প্রথম কর্মদিবসে ‘এসএমএআরটি ইনডেক্স’ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করবে। ‘এসএমএআরটি ইনডেক্সে’র সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ২ শতাংশ যোগ করে আমানতের সুদ দিতে পারবে। আর  ‘এসএমএআরটি ইনডেক্সে’র সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ যোগ করে ঋণ ও  বিনিয়োগের সুদহার বা মুনাফা নির্ধারণ করবে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাসে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলে গড় সুদ ছিল ৭ শতাংশের কাছাকাছি। এর সঙ্গে ২ শতাংশ যোগ করলে আমানতের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ এবং ৫ শতাংশ  মার্জিন যোগ করলে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার হবে ১২ শতাংশের মতো।

বিজ্ঞাপন

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাত, ভোক্তা ঋণ ও গাড়ি কেনার ঋণের ক্ষেত্রে এনবিএফআইগুলো অতিরিক্ত এক শতাংশ হারে সুপারভিশন চার্জ কাটতে পারবে। অর্থাৎ সিএমএসএমই ঋণের সুদহার হবে প্রায় ১৩ শতাংশ। তবে সুপারভিশন চার্জ বছরে একবার আদায় বা আরোপ করা যাবে। বার্ষিক ভিত্তিতে আরোপিত এ সুপারভিশন চার্জের ওপর চক্রবৃদ্ধি হারে কোনো চার্জ বা সুদ আরোপ করা যাবে না। তবে কোনো ঋণ হিসাব বছরের মধ্যবর্তী সময়ে সমন্বিত করার ক্ষেত্রে ১ শতাংশ হারে আনুপাতিক সময়ের জন্য সুপারভিশন চার্জ আদায় করা যাবে।

যে মাসের সুদহার নির্ধারণ করা হবে তার আগের মাসের ‘এসএমএআরটি’কে ভিত্তি ধরে সুদহার নির্ধারণ করতে হবে। উদাহরণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, মার্চ মাসের সুদহার নির্ধারণে ফেব্রুয়ারি মাসের জন্য নির্ধারিত ‘এসএমএআরটি’কে বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বা সরকারের গঠিত প্রণোদনা প্যাকেজ ও বিশেষ তহবিলের আওতায় প্রদত্ত ঋণের সুদহার নির্ধারণে সংশ্লিষ্ট তহবিলের জন্য প্রণীত নীতিমালা প্রযোজ্য হবে।

বিজ্ঞাপন

সুদহার পরিবর্তনের ফলে গ্রাহকের ঋণের প্রদেয় কিস্তির পরিবর্তন করতে হলে কিস্তি পুনর্নির্ধারণের আগে আবশ্যিকভাবে গ্রাহককে জানাতে হবে।

ইসলামী শরীয়াহ ভিত্তিক পরিচালিত ব্যাংক ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্তৃক ঘোষিত ‘এসএমএআরটি’কে ভিত্তি ধরে তার সঙ্গে নির্ধারিত মার্জিন যোগ করে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার নির্ধারণ করবে। একইসঙ্গে সুপারভিশন চার্জ আদায় করতে পারবে।

কোনো নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাসের জন্য নির্ধারিত সুদহার কার্যকর হবে। সুদহার স্থির অথবা পরিবর্তনশীল যে প্রকৃতিরই হোক না কেন, ঋণ দেওয়ার আগে ঋণগ্রহীতার সম্মতি নিতে হবে। তবে পরিবর্তনশীল প্রকৃতির সুদহার প্রয়োগের ক্ষেত্রে প্রতি ছয় মাস পর পর পরিবর্তন কার্যকর হবে।

এসব নির্দেশনা ১ জুলাই ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে।

এসআই/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা