• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সর্বজনীন পেনশনের টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৩, ১৭:৫৯
অ+
অ-
সর্বজনীন পেনশনের টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ

সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া ১১ কোটি ৩১ লাখ টাকা দিয়ে ট্রেজারি বন্ড কেনা হয়েছে হলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

রোববার (২২ অক্টোবর) সর্বজনীন পেনশনের হালনাগাদ তথ্য গণমাধ্যমকে জানাতে মিট দি প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুন

করমুক্ত হচ্ছে সর্বজনীন পেনশন, শিগগিরই প্রজ্ঞাপন
মাস পেরিয়ে পেনশন স্কিমে যুক্ত ১৩ হাজার মানুষ
মোবাইলে দেওয়া যাবে পেনশনের চাঁদা, সার্ভিস চার্জ নির্ধারণ

অর্থমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন তহবিল নামের ব্যাংক হিসাবে পেনশন স্কিমে অংশ নেওয়া সবার জমা দেওয়া অর্থ জমা থাকবে। এই অর্থ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিরাপদ ও কম ঝুঁকিপূর্ণ উৎসে বিনিয়োগ করবে। বিনিয়োগের ক্ষেত্রে সরকারের ট্রেজারি বন্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিনিয়োগ থেকে প্রাপ্য লভ্যাংশের ভিত্তিতে পেনশনারের মাসিক অ্যানুয়াটি হিসাব করে একজন পেনশনারের মাসিক পেনশন প্রদান করা হবে। এক্ষেত্রে একজন ব্যক্তি কত টাকা, কত সময় পর্যন্ত জমা দিয়ে, কী পরিমাণ পেনশন প্রাপ্য হবেন তার একটি সম্ভাব্য হিসাব দেখানো হয়েছে- যা বাস্তবসম্মত।

তিনি আরও বলেন, এ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৪৫ লাখ টাকার বেশি জমা হয়েছে। আজ জমা হওয়া অর্থ থেকে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড কিনে বিনিয়োগের উদ্বোধন করা হলো।

অনুষ্ঠান শেষে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ বিনিয়োগের জন্য কেনা ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খাও কর্তৃপক্ষের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিপেনশনসর্বজনীন পেনশন

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

‘বাংলাদেশের অর্থনীতি একটি ধ্বংসাবশেষের মধ্যে আছে’

Google News
যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতযুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনীতিতে প্রভাব নিয়ে ডিসিসিআইয়ের উদ্বেগ

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি

পাঙাশের ভ্যাকসিনে মৎস্যখাতে নতুন সম্ভাবনার হাতছানি