• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর চিন্তা-ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৩, ০৯:০৩
অ+
অ-
রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর চিন্তা-ভাবনা

নতুন আয়কর আইন বাস্তবায়ন ও চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধির চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বিজ্ঞাপন

নীতিগতভাবে ঐকমত্য হওয়ার পর সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে জানা গেছে। যেখানে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে। অনুমোদন পেলে ৩০ নভেম্বরের মধ্যেই আদেশ জারি করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য জানিয়েছে। 

আরও পড়ুন

সহজে আয়কর রিটার্ন প্রস্তুত করে দেবে ‘ট্যাক্স-ডু’
রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
রিটার্ন দাখিলে আরও এক মাস সময় চায় এফবিসিসিআই

বিজ্ঞাপন

৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিলে আইনি বাধা নেই

এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ঢাকা ট্যাক্সবারসহ কয়েকটি মহল থেকে এনবিআরে আবেদন করা হয়।

এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর দাবিতে গত ২১ নভেম্বর চিঠি দেয় সংগঠনটি। এর কারণ হিসেবে এফবিসিসিআই বলেছে, নতুন আয়কর আইন-২০২৩ প্রতিপালন ও আয়কর পরিপত্র বিলম্বে প্রকাশের কারণে এবার করদাতারা প্রস্তুতি নেওয়ার তেমন সময় পাননি। সেই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষেই ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

অন্যদিকে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনও সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়। চিঠিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে চলমান হরতাল-অবরোধ, আয়কর আইন-২০২৩ সম্পর্কে করদাতা ও আইনজীবীদের পরিপূর্ণ জ্ঞানের অভাব, ২০২৩-২৪ করবর্ষের পরিপত্র বিলম্বে প্রাপ্তি এবং দেশের অর্থনৈতিক প্রতিকূল পরিস্থিতির কারণে ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় বাড়ানো প্রয়োজন।

বিজ্ঞাপন

নতুন আয়কর আইনে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। কর রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বর। দেশে বর্তমানে ৯৪ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছে। গত অর্থ বছরে ৩৫ লাখ ২৯ হাজার রিটার্ন দাখিল করা হয়েছিল। 

আরএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআরআয়কর রিটার্নঅর্থমন্ত্রীএফবিসিসিআইকর এজেন্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও