• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি
  2. চট্টগ্রাম

আইসিএমএবি চট্টগ্রাম শাখার দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১ ডিসেম্বর ২০২৩, ২১:৩১
অ+
অ-
আইসিএমএবি চট্টগ্রাম শাখার দিনব্যাপি সম্মেলন অনুষ্ঠিত

বন্দরনগরী চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরণের উপায় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১ ডিসেম্বর) সম্মেলনের আয়োজন করে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও আইসিএমএবির প্রেসিডেন্ট মো. আব্দুর রহমান খান, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও আইল্যান্ড সিকিউরিটিসের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।

বিজ্ঞাপন

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা এসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান আরিফ খান। স্বাগত বক্তব্য দেন প্রদীপ পাল।

প্রধান অতিথির বক্তব্যে ড. আতিউর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ একটি কৌশলগত উদ্দেশ্য, যাতে সমষ্টিগত অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত রাখতে শিক্ষা, স্বাস্থ্য সেবা, ব্যবসার সহজিকরণ ও বিকেন্দ্রীকরণ, মানব সম্পদের উন্নয়ন ও কারিগরি দক্ষতা ও সৃজনশীলতায় উৎসাহিত করা তথাপি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আব্দুর রহমান খান বলেন, ট্রিলিয়ন-ডলার অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে আইটি, ঔষধ এবং নবায়নযোগ্য শক্তির মাধ্যমে পণ্য এবং সেবার বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

করযোগ্য আয় করেন ৬৫-৭০ লাখ, রিটার্ন আসে অর্ধেক
‌‘রিমার্ক ডে’ উদযাপিত

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুঁজিবাজারের প্রশাসনিক শক্তি এবং বিনিয়োগকারীদের শিক্ষা দ্বারা বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে ট্রিলিয়ন-ডলারের লক্ষ্যের শর্ত অন্তর্নিহিত রয়েছে।

প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়নের ওপর জোর দেন। এসময় ট্রিলিয়ন ডলার অর্থনীতি হওয়ার জন্য টেকসই অর্থায়নের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন মো. মাহতাব উদ্দিন আহমেদ। সেশনটি পরিচালনা করেন মো. ইমতিয়াজ আলম। এতে আলোচক ছিলেন মো. কাউসার আলম।

অনুষ্ঠানে স্মার্ট অর্থনীতির জন্য সমন্বিত প্রতিবেদন শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন মো. ইলিয়াস আহমেদ ও ড. অদিতি হালদার। সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ।

সম্মেলনে আইসিএমএবি ফেলো ও অ্যাসোসিয়েট সদস্য ছাত্র-ছাত্রী, সরকারি এবং আধাসরকারি অফিসিয়াল, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। 

পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থনীতিচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী