• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

কলকাতায় এই প্রথম ডিমের দাম ছাড়াল ৭ টাকা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১১:০১
অ+
অ-
কলকাতায় এই প্রথম ডিমের দাম ছাড়াল ৭ টাকা

বাংলাদেশের অস্থির বাজারের পথ ধরে ভারতের বাজারেও নিত্যপণ্যের দাম আকাশ ছুঁতে যাচ্ছে। কয়েক দিন ধরে ওপার বাংলায় মাছ-মাংসের দাম বাড়ছিল, এবার মধ্যবিত্তের পুষ্টিকর খাবার ডিমেও সেই উত্তাপ ছুঁয়েছে। কলকাতায় এই প্রথম প্রতি পিস ডিমের দাম ৭ টাকা ছাড়িয়ে গেছে। 

বিজ্ঞাপন

স্থানীয় বাজারের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কলকাতা ডিম ব্যবসায়ীদের একটি সংগঠনের সাধারণ সম্পাদক কাজল দত্ত ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, এই প্রথম ৭ টাকা পেরিয়েছে প্রতি পিস ডিমের দাম৷ মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ডিম৷ বিহার উত্তরপ্রদেশ দিল্লিতে ডিমের চাহিদা বেশি, এই কারণে দাম বেড়েছে।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বড় অফিস কমপ্লেক্স উদ্বোধন হচ্ছে আজ
ভিডিও: পেট্রলের দাম বাড়ায় ষাঁড়ের পিঠে চড়ে রাস্তায় যুবক

বিজ্ঞাপন

তিনি বলেন, পাইকারি বাজারে ডিমের দাম ৬টাকা ৩৮ পয়সা৷ এর সঙ্গে অন্যান্য খরচ যুক্ত হয়ে খুচরো বাজারে ৭ টাকায় ডিম কিনতে হচ্ছে৷ প্রতিবছরই শীতে এসব অঞ্চলে ডিমের চাহিদা বেশি থাকে৷ শীত চলে গেলে রাজ্যে ডিমের দাম কমার সম্ভাবনা রয়েছে৷

এদিকে শীতের এই সময়; বিশেষ করে ক্রিসমাসের আগে ডিমের চাহিদা অনেক বেশি থাকে৷ এই সময় কেকের প্রচুর বেশি চাহিদা থাকে৷ তবে ডিমের দাম আগুন হতেই এ বছর কেকের দামও বাড়বে বলে মনে করা হচ্ছে৷ তবে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে ডিমের দাম, তাই এখন বড় প্রশ্ন।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

ভারতীয় পর্যটন ভিসা চালুর বিষয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান