• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

মামলা নিষ্পত্তিতে বিশেষ নজরদারি চেয়েছে এলটিইউ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫০
অ+
অ-
মামলা নিষ্পত্তিতে বিশেষ নজরদারি চেয়েছে এলটিইউ

উচ্চ আদালতে কর বিভাগের হাজারের বেশি মামলা জট রয়েছে, আর এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ নজদারি চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের  বৃহৎ করদাতা ইউনিট (কর)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এনবিআরের এলটিইউর সম্মেলন কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে এসব কথা উঠে আসে।

বক্তারা এ সময় কর সংক্রান্ত মামলা জট কমাতে পৃথক এনবিআরের লিগ্যাল ইউনিট গঠনের ওপর জোর দেন। একই সঙ্গে আদালতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে প্রতিটি কর অফিসে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।

মতবিনিময় সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআরের সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) আহাম্মদ উল্যাহ্ এবং বিশেষ অতিথি হিসেবে সদস্য (কর আপিল ও অব্যাহতি) ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভার শুরুতেই বৃহৎ করদাতা ইউনিটের (এনটিইউ) সাংগঠনিক কাঠামো, রাজস্ব আদায় ও উচ্চতর আদালতে অনিষ্পন্ন মামলা পরিসংখ্যান বিষয়ে উপস্থাপনা ছিল।

সভার মুখ্য আলোচক শেখ মোহাম্মদ মোরশেদ উচ্চতর আদালতে আয়কর সংক্রান্ত রেফারেন্স/রিট মামলা দাখিলের পদ্ধতি ও নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং এ সংক্রান্ত বিষয়ে উদ্ভূত সমস্যা পারস্পারিক সহযোগিতা ও সহজীকরণের ওপর জোর দেন।

তিনি বলেন, উচ্চতর আদালতে রাজস্ব সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধির জন্য বৃহৎ করদাতা ইউনিটের লিয়াজোঁ অফিস স্থাপন করা যেতে পারে। মামলার দ্রুত নিষ্পত্তি ও আদালতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে পৃথক লিগ্যাল ইউনটি গঠন করা প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের ইউনিট রয়েছে।

বিজ্ঞাপন

আলোচনায় উঠে আসে বৃহৎ করদাতা ইউনিটের আওতায় এক হাজারের বেশি মামলা জট ও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আটকে আছে। যার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে কর কর্মকর্তারা মনে করেন। একই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ‘উচ্চতর আদালতে আয়কর মামলা দাখিল নিষ্পত্তি ও করণীয়’ বিষয়ে কর্মকর্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।

আরএম/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও