• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের লোগো দিয়ে প্রতারণার ফাঁদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ জানুয়ারি ২০২৪, ১৮:৫৩
অ+
অ-
বাংলাদেশ ব্যাংকের লোগো দিয়ে প্রতারণার ফাঁদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল অ্যাপে বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে সহজ শর্তের ঋণ ও বিনিয়োগের প্রলোভন দেওয়া হচ্ছে। সঙ্গে চটকদার বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে নানা অফারের মিথ্যা বা ভুয়া তথ্য। এসব প্রতারকদের ফাঁদে পড়ে মানুষের মোটা অঙ্কের টাকা খোয়ানোর শঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে— অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে লোন, রি-পেমেন্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফা কেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন

রিজার্ভ আবারও নামল ২০ বিলিয়নে
বৈদেশিক বাণিজ্যে বড় হচ্ছে আর্থিক হিসাবের ঘাটতি

বিজ্ঞাপন

বিজ্ঞাপনগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণ এসব মোবাইল অ্যাপ্লিকেশন বা বিজ্ঞাপনে নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন।

এ ছাড়া, এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফা সংক্রান্ত বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্যাংকবাংলাদেশ ব্যাংকঋণপ্রতারণা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

গভর্নরের কঠোর বার্তাদল ও পরিবারের প্রভাবমুক্ত হবে ইসলামী ব্যাংক

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত