• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৫:৪১
অ+
অ-
ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম কার্যদিবস রোববার (২১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক পতন হয়েছিল। লেনদেনও ছিল না আশানুরূপ। তবে একদিন পর সোমবার (২২ জানুয়ারি) ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান এ পুঁজিবাজার। দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়ে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে ছয় মাস পর বাজারে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা। যা আগের কার্যদিবসে হয় ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। 

বিজ্ঞাপন

ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ এ থাকা কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমেনিয়াম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওরিয়ন ইনফিউশন, লাফার্জহোলসিম বাংলাদেশ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, সি পার্ল বিচ রিসোর্ট, বিচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৯৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১২ কোটি ৭৪ লাখ টাকা।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেয়ার বাজার খবরঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

সপ্তাহের শেষদিনে সূচক-লেনদেনে গতি, বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন পেল ১১ ব্রোকারেজ হাউজ

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা

সূচকে মিশ্র প্রবণতা, লেনদেনে ভাটা