• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বন্ড সুবিধার পরিবর্তে আমদানি কর চায় পাদুকা শিল্পের সংগঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪২
অ+
অ-
বন্ড সুবিধার পরিবর্তে আমদানি কর চায় পাদুকা শিল্পের সংগঠন

বন্ড সুবিধার পরিবর্তে রপ্তানির জন্য ব্যবহৃত শিল্প কাঁচামালের ওপর ১ শতাংশ কর আরোপের দাবি জানিয়েছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)।

বিজ্ঞাপন

সংগঠনটির দাবি, বন্ড ব্যবস্থাপনা জটিল হওয়ার প্রকৃত রপ্তানিকারকরা সুবিধা নিতে পারে না। কিন্তু সমহারে ওই আমদানি কর প্রবর্তনে জটিলতা ও অপব্যবহার নিরসনের পাশাপাশি রপ্তানি বৃদ্ধি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করেন সংগঠনটি। পাশাপাশি চামড়া শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করতে আয়কর অব্যাহতিও চেয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি এসব দাবি তুলে ধরে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রণোদনাকে নীতি সহায়তার অংশ জানিয়ে সংগঠনটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এর উৎস কর কর্তন যৌক্তিক হতে পারে না। এই কর মওকুফ চামড়াজাত পণ্যকে বৈশ্বিক মঞ্চে আরও প্রতিযোগিতামূলক করবে।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, সিইটিপি পরিচালনার কেমিক্যালস ও যন্ত্রাংশ বিনাশুল্কে আমদানির সুযোগ দেওয়া। এছাড়া রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর উৎস কর ১০ শতাংশের বিপরীতে ৩ শতাংশ করা, চামড়া রপ্তানির ক্ষেত্রে টিডিএস ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ, রপ্তানি বিষয়ক আর্থিক প্রণোদনা উৎপাদির পণ্যের ওপর ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা, চামড়াজাত পণ্যে ব্যবহৃত কেমিক্যালসের উপর ভ্যাট কমানোসহ একাধিক পণ্যে শুল্ক ছাড় চেয়েছে সংগঠনটি।

আরএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

কোম্পানির রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও

কর কর্মকর্তার সাড়ে ১৪ কোটি টাকার সম্পদের পাহাড় : ফাঁসালেন বাবা-মাকেও