• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সিটি ব্যাংকের নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৪, ২০:৫১
অ+
অ-
সিটি ব্যাংকের নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি সিটি ব্যাংক ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে। ব্যাংকটির কর পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৬৩৮ কোটি টাকা। যা আগের বছরের চেয়ে ৩৩ শতাংশ বেশি।  

বিজ্ঞাপন

বুধবার (২৭ মার্চ) ব্যাংকের পর্ষদ সভায় এটি ঘোষণা করা হয়েছে।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালে তাদের ৬৩৮ কোটি টাকার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে। ২০২২ সালে তাদের মুনাফা হয়েছিল ৪৭৮ কোটি টাকা। এবার ৩৩ দশমিক ৫ শতাংশ বেশি মুনাফা করেছে। পর্ষদ সভায় এই মুনাফার ওপর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে, যা আগামী ৩০ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠানের এমডি হতে কী কী যোগ্যতা লাগবে
৮ মাসেও রাজস্বে পিছিয়ে ১৮ হাজার কোটি টাকা

বিজ্ঞাপন

আর্থিক প্রতিবেদন অনুযায়ী—২০২৩ সালে ডলার সংকটের কারণে সিটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ থেকে আয় তার আগের বছর থেকে ৭৪ শতাংশ কমে গেলেও ব্যাংকের আমানত ব্যয় কমেছে। একই সঙ্গে ভালো ঋণের প্রবৃদ্ধি হয়েছে এবং ঋণ থেকে প্রাপ্ত মুনাফার হার ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া সরকারি ট্রেজারি বিল বা বন্ড থেকে মুনাফা কিছুটা বেড়েছে। এসব কারণে ব্যাংকটি গত বছর মোট এক হাজার ৩৯১ কোটি টাকার পরিচালন মুনাফা করতে সমর্থ হয়, যা ২০২২ সালে ছিল এক হাজার ২৩৭ কোটি টাকা। আর ২০২৩ সালে সিটি ব্যাংক ঋণের বিপরীতে মোট ২৫৬ কোটি টাকার প্রভিশন সংস্থান বাবদ ব্যয় করেছে।

নিট মুনাফা ৬৩৮ কোটি টাকা হওয়ার কারণে এ ব্যাংকের রিটার্ন অন ইক্যুয়িটি বা শেয়ারহোল্ডারদের বিনিয়োগের বিপরীতে রিটার্ন পৌঁছালো ১৭.৭ শতাংশে। ব্যাংকটির আয়ের উল্লেখযোগ্য দুটি দিক হলো— মোট আয়ের ২৬ শতাংশই এসেছে ফি, কমিশন ইত্যাদি থেকে এবং এই আয়ের ৪০ শতাংশই এসেছে ব্যক্তি খাত থেকে (রিটেইল, কার্ড ও ক্ষুদ্র ঋণ)।

এই নিট মুনাফা ঘোষণার মধ্যে দিয়ে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ২১ পয়সা, যা ২০২২ সালে ছিল ৩ টাকা ৯০ পয়সা।

বিজ্ঞাপন

এসআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্যাংকশেয়ার বাজার খবরঅর্থনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

ঈদের আগে শেষদিনে শেয়ারবাজারে উত্থান, লেনদেন কম

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ওয়ালটনের একীভূতকরণ প্রস্তাবে বিএসইসির অনাপত্তি

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত