• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বাজারে পেঁয়াজ-ডিমের দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৪, ১৩:২৫
অ+
অ-
বাজারে পেঁয়াজ-ডিমের দাম বেড়েছে

গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজারে বেড়েছে ডিম ও পেঁয়াজের দাম। তবে আগের মতোই আছে আলুর দাম। বিক্রেতাদের বরাবরের মতো একই সুর— বাড়তি দামে কিনতে হয় বলেই বাড়তি দামে বিক্রি করতে হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেট ঘুরে জানা গেছে, বাজারে ডিমের ডজন ১৫০ টাকা ও গলির দোকানে ডিমের হালি ৫২ টাকা। যদিও গত সপ্তাহ জুড়ে ডিমের ডজন ছিল ১৪৫ টাকা। অন্যদিকে বাজারের সব ধরনের পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। যদিও গত রাতেই এই পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা।

এ ছাড়া বাজারে লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা, বগুড়ার আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ দরে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে বাজারে ক্রেতা জাহিদ আহসান ঢাকা পোস্টকে বলেন, বছরের শুরুতে যেই আলু ৩০-৩৫ টাকা কেজি দরে কিনেছি, সেই আলু এখন ৬০ টাকার নিচে নেই। কোনো সবজি নেই ৮০-১০০ টাকার নিচে। বিক্রেতাদের কথা শুনলে মনে হয় আমাদের দেশে সারা বছরই বন্যা হয়, সারা বছরই বৃষ্টি হয়, সারা বছরই গরম থাকে। এরা আসলে যা ইচ্ছা তাই দাম রাখে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরবটি-করলা ১৪০, বেগুনের সেঞ্চুরি
এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা
আপনি কি বাজারে যান?

বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা আরমান ঢাকা পোস্টকে বলেন, আমরা কারওয়ান বাজার থেকে যে দামে কিনে আনি, সেখান থেকে ২/৩ টাকা লাভে বিক্রি করি। যেদিন বাজার থেকে কম দামে কিনি, সেদিন কম দামে বিক্রি করি। যেদিন বেশি দামে কিনি, সেদিন বেশি দামে। ক্রেতারা শুধু আমাদের দোষ দেয়। যেখানে বাজার আপ-যাউন করে সেখানে গিয়ে কিছু বলতে পারে না।

এমএইচএন/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাজার দরদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো