• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বিএসইসির রিয়াজের নিয়োগ বিজ্ঞপ্তি উধাও, এক-দুদিনের মধ্যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৪, ১৯:৫৯
অ+
অ-
বিএসইসির রিয়াজের নিয়োগ বিজ্ঞপ্তি উধাও, এক-দুদিনের মধ্যে সিদ্ধান্ত

অভিযোগ ওঠায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত ড. এম মাসরুর রিয়াজের বিষয়ে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ কথা জানান।

এদিন সকালে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তার (মাসরুর রিয়াজ) বিষয়ে কিছু প্রশ্ন আছে। সে বিষয়টি আমি দেখব। দেখে দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হলেন মাশরুর রিয়াজ
বিএসইসির দুর্নীতি-অনিয়মের ফিরিস্তি তুলে ধরলো ডিবিএ
বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মোহসিন চৌধুরী

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন, মাসরুর রিয়াজকে গতকাল (মঙ্গলবার) বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে আজ সচিব মহোদয়ের দপ্তরের নির্দেশে ওয়েবসাইট থেকে সেই প্রজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।

মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলি প্রতিপালন করতে, এই আইনের ধারা ৫(২) অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞাপন

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ১০ আগস্ট পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরপর গত ১১ আগস্ট মোহাম্মদ মোহসীন চৌধুরীকে নিয়ন্ত্রক সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

এমএম/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অর্থ মন্ত্রণালয়বিএসইসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ফান্ড’ বে-মেয়াদিতে রূপান্তরের অনুমোদন

মেয়াদি ‘এসএইএমএল লেকচার ইকুইটি ফান্ড’ বে-মেয়াদিতে রূপান্তরের অনুমোদন

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, পাচ্ছেন ৩৭ হাজার ৫৬৭ জন

মাকসুদ কমিশনের দেড় বছরে ১৪৮৮ কোটি অর্থদণ্ড, আদায় ৫ কোটি

মাকসুদ কমিশনের দেড় বছরে ১৪৮৮ কোটি অর্থদণ্ড, আদায় ৫ কোটি

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা