• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

চীনা প্রকল্প নিয়ে আশ্বস্ত করলেন রাষ্ট্রদূত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ আগস্ট ২০২৪, ১২:৩০
অ+
অ-
চীনা প্রকল্প নিয়ে আশ্বস্ত করলেন রাষ্ট্রদূত

বাংলাদেশে চলমান চীনা অর্থায়নের প্রকল্পগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাষ্ট্রদূত। এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর অর্থ উপদেষ্টার সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত থাকবে, আমরা একসঙ্গে কাজ করব।

আরও পড়ুন

জিডিপির চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে: ওয়াহিদউদ্দিন
উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প আর থাকবে না : পরিকল্পনা উপদেষ্টা
‘ব্যাংকিং কমিশন’ গঠনের সিদ্ধান্ত

বিজ্ঞাপন

তিনি বলেন, চীনা অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্প চলমান রয়েছে সেসব নিয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। এসব প্রকল্প চলমান থাকবে। পাশাপাশি নতুন করে প্রয়োজনীয় সহায়তার বিষয়েও কথা হয়েছে।

চীনা ঋণের সুদ হার নিয়ে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের দিক থেকে ঋণের সুদ হার নিয়ে যে আপত্তি উঠেছে তা নিয়েও কথা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ আছে।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চীনসালেহউদ্দিন আহমেদঅর্থ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

জরুরিভিত্তিতে তেল রপ্তানি নিষিদ্ধ করল চীন

ইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ডোনাল্ড ট্রাম্পের হুমকিইরান হরমুজ আটকে রাখলে বর্তমানের চেয়ে ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন

ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে দূত পাঠালো চীন