• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বন্যার মধ্যে বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ২৬ হাজার টাকা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ আগস্ট ২০২৪, ২০:৫৫
অ+
অ-
বন্যার মধ্যে বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ২৬ হাজার টাকা 

দেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। এখন পর্যন্ত সরকারি হিসেবে ৮টি জেলায় ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে বেড়েছে সোনার চাহিদা। যার কারণে এক দিনের ব্যবধানে দেশের দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ২৬ হাজার ৬ টাকা। সোনার এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

সোনার দামে নতুন রেকর্ড
সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল এক লাখ ২০ হাজার টাকা

বিজ্ঞাপন

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ২৬ হাজার ৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৫ হাজার ২৪১ টাকায় বিক্রি করা হবে।

এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

সোনার দাম বাড়নো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

২০ আগস্ট সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৩ হাজার ১৯৯ টাকায় বিক্রি হয়েছে।

এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ এক হাজার ৮৬২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৪ হাজার ২১৪ টাকায় বিক্রি করা হবে।

এসআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার