• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

১৭ বছর পর বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ আগস্ট ২০২৪, ১৮:৪৯
অ+
অ-
১৭ বছর পর বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচল

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল হলো। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল ও ছোট ছেলে তাবিথ আউয়ালেরও সব হিসাব সচল করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা শাখা থেকে (সিআইসি) এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের পাঠানোর পরিপ্রেক্ষিতে এসব ব্যাংক হিসাব সচল করা হয়েছে।

শনিবার নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক কর্মকর্তা বলেন, গত মঙ্গলবার ব্যাংক হিসাব স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবদুল আউয়াল মিন্টু আইনজীবীর মাধ্যমে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেন। সেই চিঠির আইনগত দিক পর্যালোচনার পর তার ব্যাংক হিসাব অবমুক্তের আদেশ দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা দুর্নীতির মামলার পরিপ্রেক্ষিতে মিন্টু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের ১ আগস্ট আব্দুল আউয়াল মিন্টুসহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বহুবার এনবিআরে আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব সচলের আবেদন করলেও তা করা হয়নি।

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব প্রায় ১৭ বছর পর সচল করা হয়।

আরএম/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিবাংলাদেশ ব্যাংকএনবিআর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু