• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

সাবেক মন্ত্রী তাজুল ও প্রতিমন্ত্রী মহিববুরের ব্যাংক হিসাব জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০
অ+
অ-
সাবেক মন্ত্রী তাজুল ও প্রতিমন্ত্রী মহিববুরের ব্যাংক হিসাব জব্দ

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তার পরিবারের সব অ্যাকাউন্ট জব্দ
সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যাংক হিসাব তলব

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে মো. তাজুল ইসলাম ও মহিববুর রহমানসহ তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব-সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।
 
ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের টানা ১৬ বছরের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ব্যক্তিরা গা ঢাকা দেন।

বিজ্ঞাপন

এসআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তাজুল ইসলামআওয়ামী লীগস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

ঢাবি ছাত্রশক্তি নেতা সাইফুল্লাহ’র গ্রামের বাড়িতে আগুন

বাবা হারালেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

বাবা হারালেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ

‘কোটি টাকার ঘুষ দাবি’প্রশ্নের মুখে ট্রাইব্যুনাল, স্বচ্ছ তদন্তের তাগিদ