• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক-বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০
অ+
অ-
বাংলাদেশ ব্যাংক-বিএসইসি পুঁজিবাজারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একসঙ্গে কাজ করবে।

বিজ্ঞাপন

বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নে যা দরকার সবই বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি করবে। আর এ দুই নিয়ন্ত্রক সংস্থা একসঙ্গে কাজ করবে। পুঁজিবাজারে বেশ কিছু সংস্কারের বিষয় রয়েছে। সেগুলোও কীভাবে আরও দ্রুত সম্পন্ন করা যায় তা নিয়েও গভর্নরের সঙ্গে আলোচনা হয়েছে।

পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়ে কোনো আলাপ হয়নি’।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অব্যাহতি দেওয়া হলো বিএসইসির কমিশনার তারিকুজ্জামানকে
বের করা হবে ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র

আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার চার দিন পর (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন হাসিনার আস্থাভাজন আবদুর রউফ তালুকদার। এর পরের দিনই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক ব্যাংকার ও বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পো‌রেশনের (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্বে থাকা খন্দকার রাশেদ মাকসুদ। দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথমবারের মতো আলোচনায় বসলেন এই দুই নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

বিজ্ঞাপন

পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ব্যাংকপুঁজিবাজার সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

রপ্তানিতে নতুন নিয়ম, সরাসরি ক্রেতার কাছে ডকুমেন্ট পাঠানোর সুযোগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা