• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

প্রবাসীর মৃত্যুর ক্ষতিপূরণের টাকায়ও মিল‌বে প্রণোদনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৯
অ+
অ-
প্রবাসীর মৃত্যুর ক্ষতিপূরণের টাকায়ও মিল‌বে প্রণোদনা

এতদিন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর আড়াই শতাংশ প্রণোদনা দিত সরকার। তবে এখন থেকে বিদেশে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ বাবদ আসা রেমিট্যান্সের বিপরীতেও ২.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এ নির্দেশনা আজ থেকেই কার্যকর হ‌বে।

আরও পড়ুন

রিজার্ভ বাড়াতে ৫ বিলিয়ন ডলার চেয়েছে সরকার
৭ দিনে রেমিট্যান্স এলো ৫৮৪ মিলিয়ন ডলার
আগস্টে এলো ২৬ হাজার ৬৫৬ কোটি টাকার রেমিট্যান্স

এতে বলা হয়, ‘বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ বাবদ বৈধ উপায়ে দেশে প্রেরিত অর্থের বিপরীতে বিদ্যমান হারে (২.৫%) রেমিট্যান্স প্রণোদনা বা নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে রেমিটকৃত অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণকের ভিত্তিতে নিশ্চিত হতে হবে এবং আহরণের সাথে সাথে আবশ্যিকভাবে টাকায় রূপান্তর করতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রেমিট্যান্সের প্রবাহ। গত মাসের ধারাবাহিকতা রয়েছে চলতি মাসেও। আগস্টের চেয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়তে পারে চলতি মাস সেপ্টেম্বরে। এ মাসের প্রথম সাতদিনেই এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ৭ হাজার ১৪ কোটি টাকা।

এসআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ ৪০ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন ইমতিয়াজ আহমদ