• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

ফের বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৮
অ+
অ-
ফের বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ১ লাখ ৩৫ হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা। যা আজ ছিল ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (বুধবার) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

আরও পড়ুন

ভরিতে ‌৩১৫০ টাকা বেড়ে সোনার দামে ফের রেকর্ড
ভরিতে ৩৫৮১ টাকা বেড়ে সোনার দামে রেকর্ড
কমলো সোনার দাম

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৯১ হাজার ৩৮ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই দামে আজ পর্যন্ত সোনা বিক্রি হয়েছে। সেই হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৮৯ হাজার ২১৮ টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

এসআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোনার দামবাজুসদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার

সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার