• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৪, ১৮:৩৫
অ+
অ-
‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই অবস্থায় বাজার স্থিতিশীল এবং নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে তদারকির উদ্যোগ নিয়েছে সরকার। এমনকি এই চেষ্টার অংশ হিসেবে স্বয়ং উপদেষ্টারাও ঘুরছেন বিভিন্ন বাজারে বাজারে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ অক্টোবর) বাজার পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে বাজার পরিদর্শনের বিষয়টি জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, মুখে মাস্ক, মাথায় টুপি পরে কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই দ্রব্যমূল্য যাচাইয়ে বাজার পরিদর্শন করছেন আসিফ মাহমুদ। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘ডিমের হালি ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকা, লাউ প্রতিপিস ১০০ থেকে ৪০-৫০ টাকা ও কাঁচা মরিচ প্রতি কেজি ৩০০ থেকে ১৪০-১৫০ টাকায় নেমে এসেছে।’ 

সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যদিও স্থান ও বাজারভেদে দামে কিছু ভিন্নতা রয়েছে। শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরও কমে আসবে।’

বিজ্ঞাপন

এসময় অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

উপদেষ্টার এ উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়ে ওই পোস্টের মন্তব্য ঘরে নেটিজেনদের প্রশংসা করতে দেখা যায়। আলী আরমান নামে একজন লিখেছেন, ‘একজন নেতা বাজারে গিয়ে বাজার দেখছেন। এটা প্রশংসনীয় কাজ। আল্লাহ আপনাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দিক। আমিন।’

টিআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আসিফ মাহমুদবাজার দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

সাধ্যের পাঞ্জাবিতেই ঈদের খুশি, শোরুমগুলোতে উপচে পড়া ভিড়

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

খোলা সয়াবিন ২২০ টাকা, ব্র্যান্ডের তেলেও অঘোষিত দাম বৃদ্ধি

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‌‘পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’

‘ব্রয়লার এখন আর গরিবের নয়, ধনীদের হয়ে গেছে’