• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. অর্থনীতি

করাচি থেকে চট্টগ্রামে এলো পণ্যবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর ২০২৪, ২১:২৭
অ+
অ-
করাচি থেকে চট্টগ্রামে এলো পণ্যবাহী জাহাজ

পাকিস্তানের করাচি থেকে সারাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই প্রথম করাচি থেকে সরাসরি কার্গো ভেসেল চট্টগ্রামে এলো।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন বলছে, করাচি থেকে সারাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগকে চিহ্নিত করেছে। এই যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সরাসরি শিপিং রুটটিকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্য নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন

হাইকমিশনার বলেন, এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না বরং ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সুযোগের প্রচার করবে।

এনআই/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানবাংলাদেশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু